,

বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকাভুক্ত হবে রোহিঙ্গা জনগোষ্ঠী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনীর হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকা করবে বাংলাদেশ। এখন পর্যন্ত যারা এসেছে তাদের সবাইকে বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

মাত্র দুই সপ্তাহে মিয়ানমারের সহিংসতাকবলিত প্রদেশ রাখাইন থেকে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছেন। মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ আর নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে সহায়-সম্বল হারানো এসব ‘দেশহীন’ শরণার্থীর ভাষ্যে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য মতে, রোহিঙ্গারা আসছেন বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে। অনেকে দিনের পর দিন অভুক্ত অবস্থায় দুর্গম পাহাড়-জঙ্গল পেরিয়ে নদী ও সমুদ্র পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এতে অহরহই ঘটছে নৌকাডুবির মতো ঘটনা। দুর্ঘটনার পর ভেসে উঠা লাশের সংখ্যা পাওয়া গেলেও নিখোঁজের সংখ্যা অজানাই থেকে যাচ্ছে। গত এক সপ্তাহে এমন দুর্ঘটনায় কক্সবাজারে অন্তত ৯৩ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে যেসব পথ দিয়ে আসছে, তাদের ১৭টি বিশেষ পয়েন্ট চিহ্নিত করেছে বলে শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) খালিদ মোহাম্মদ বলেন, ‘গতকাল জেলা প্রশাসনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবার যারা মিয়ানমার থেকে এসেছে সবাইকে তালিকভুক্ত করা হবে। চাইলেই যাতে তাদের খোঁজ পাওয়া যায় সেজন্য তাদের ছবি, আঙুলের ছাপ নেয়া হবে।’

এবার আসা রোহিঙ্গাদের সবাইকে একসঙ্গে রাখা হবে। তাদের জন্য উখিয়া উপজেলার বালুখালীতে বনবিভাগের পাঁচ হাজার একর জমিতে আশ্রয়ের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এডিএম। তিনি আরো জানান, খুব শিগগিরই এ কাজ শুরু হবে।

অনেক রোহিঙ্গা কক্সবাজার বা চট্টগ্রামে ছড়িয়ে পড়ছে, তাদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে খালিদ মোহাম্মদ বলেন, যারা বাইরে যাচ্ছে, তাদেরও এখানে আনার ব্যবস্থা হবে।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে