বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন সরাতে এক বছরের সময় চেয়েছে বিজিএমইএ

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন ভবন তৈরি হতে আরও এক বছর সময় লাগবে। তাই রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে আদালতের কাছে আরও এক বছর সময় চেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা একান্তভাবে আশা করি, সমগ্র অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান বিবেচনা করে মহামান্য আদালত আমাদের এ আবেদন বিবেচনা করবেন।’

বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজিএমইএর দাপ্তরিক কাজ সুচারুভাবে করার জন্য একটি ভবন ভাড়া করার চেষ্টা করেছি আমরা। তবে ৩০০ কর্মীর কাজ করার মতো উপযুক্ত ভবন না পাওয়ার কারণে মহামান্য হাইকোর্টের নির্দেশমতো নির্ধারিত সময়ে ভবনটি স্থানান্তর করতে পারিনি। যা-ই হোক, আমরা জমি পেয়েছি। কাজও শুরু করেছি।’

উচ্চ আদালতের নির্দেশে গত মার্চ মাসে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় সরাতে বিজিএমইএ ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর সেই সময় শেষ হওয়ার কথা। তবে গত ২৩ আগস্ট এক বছর সময় চেয়ে আদালতে আবেদন করে বিজিএমইএ।

এ জাতীয় আরও খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ