সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : আবারও ঢাকায় আসছেন কলকাতার তুুমুল জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিংয়ে অংশ নিতেই আগামীকাল শনিবার ঢাকায় আসছেন বহুমুখী চরিত্রে প্রাণবন্ত অভিনয়ে পারদর্শী এই অভিনেত্রী। চিত্রনায়ক আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ে ঋতুপর্ণা কালই অংশ নেবেন বলে জানা গেছে। চলচ্চিত্রটিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও টিভি অভিনয়শিল্পী আরিফিন শুভ। শুভ-ঋতুপর্ণা ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করবেন সাদেক বাচ্চু, সাবেরী আলম, জ্যাকি আলমগীর, ববিসহ আরও অনেকে। নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনমেন্ট’ এর প্রযোজনায় নয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন। এর আগে তিনি নির্মাণ করেছেন- ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা