সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিনেমার ভালো গল্প আমাকে বেশ টানে’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ক্যারিয়ারের শুরু থেকে ভালো গল্প সব সময়েই খুঁজে বেড়িয়েছি। সিনেমার ভালো গল্প আমাকে বেশ টানে। এ ধরনের সিনেমায় অভিনয়ের অনেক সুযোগ থাকে। এমনই ভালো গল্পের সিনেমা বেপরোয়া। এই সিনেমায় কাজ করে আমি তৃপ্ত।’ গতকাল বিএফডিসির সাত নম্বর ফ্লোরে ওই সিনেমার সেটে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চিত্রনায়িকা ববি। চলতি মাসের শেষ পর্যন্ত টানা ছবিটির কাজ চলবে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করছেন রাজা চন্দ। এতে ববির বিপরীতে দেখা যাবে অভিনেতা রোশানকে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। ববি আরও বলেন, রোমান্টিক ও পরিবারের গল্প নিয়েই এই সিনেমার কাহিনি। এ ছবিতে ভিন্ন গেটআপে আমাকে দর্শক দেখতে পাবে। আর রোশান নতুন হলেও আমার সঙ্গে তার রসায়নটা জমেছে বেশ। এই সিনেমাটি দিয়ে আবার নতুন করে আলোচনায় আসতে পারব বলে আশা করছি। বেপরোয়া ছাড়াও তার প্রযোজনায় বিজলি সিনেমার কাজ প্রায় শেষ। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। আর ছবিতে তার বিপরীতে প্রথমবার দেখা যাবে ভারতীয় মডেল ও অভিনেতা রণবীরকে। বৃদ্ধাশ্রম ও নীলিমা সিনেমার কিছু কাজ বাকি। সম্প্রতি নোলক নামে একটি সিনেমায় শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা