,

মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম কর্মসূচি ঘোষণা করেছে । শনিবার (০৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মলেনে এ কর্মসূচির ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী । কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ সেপ্টেম্বর কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকার গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাও । ১৬ সেপ্টেম্বর শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও গণমিছিল এবং ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ ও ওআইসি মহাসচিব বরাবর স্মারকলিপি দেবে । মসজিদ-মাদ্রাসায় কুনুতে নাজেলার (ফজরের নামাজে বিশেষ দোয়া) আমল এবং নির্যাতিত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য ত্রাণ তহবিল গঠন করবে । এর আগে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে । গণজাগরণ মঞ্চ ১১ সেপ্টেম্বর এবং ইসলামী আন্দোলন ১৩ সেপ্টেম্বর এ ইস্যুতে কর্মসূচি পালন করবে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে