সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে গোয়েন্দা নজরদারি চলছে : মনিরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘রোহিঙ্গা ইস্যুতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, ঝিমিয়ে পড়া জঙ্গিরা যাতে চাঙ্গা হতে না পারে; এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তৎপরতা রয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিছু উগ্রমনা লোক অপৎপরতা চালাচ্ছে কিনা বা অস্থিতিশীলতা তৈরি করছে কিনা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এ ইস্যুতে কাজ করছে।

মনিরুল বলেন, রোহিঙ্গাদের প্রতি সরকার মানবিক আচরণ করছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে তাদের জঙ্গিবাদে রিক্রুট না করতে পারে এবং ঝিমিয়ে পড়া জঙ্গিবাদকে সক্রিয় করতে না পারে; সে তৎপরতা অব্যাহত আছে।

শুক্রবার রাতে রাজধানীর নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতারের ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনের মুখে এরইমধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অন্তত ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। এসব মানুষের কেউ যাতে কোনো অপরাধ কর্মে জড়িয়ে না পড়তে পারে, তা নিশ্চিত করতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা