,

বিএনপির মনোনয়ন প্রত্যাশী খবরে চটেছেন কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : বিভিন্ন অনলাইন পোর্টালে নিজের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস কাঞ্চন। সংবাদটি তার দৃষ্টিগোচর হওয়ার ক্ষোভ প্রকাশ করে লিখিত বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে বলেছেন, ‘এই খবর একেবারেই ভিত্তিহীন ও বানোয়াট। আমার নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই। আর বিএনপির সঙ্গে আমার কোনোরকম সম্পর্কও নেই। এমনকি যারা সংবাদটি ছেপেছেন তারা আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেননি। খবরে মুখরোচক কথামালার কল্পকাহিনী লেখা হয়েছে। যার সঙ্গে বাস্তবের কোনোরকম মিল নেই। আগামী ২২ অক্টোবর সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার ধারণা এটাকে কেউ কেউ ঈর্ষার দৃষ্টিতে দেখছেন। সেটাকে বাধাগ্রস্ত করতেই এমন মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে জড়িত। সড়ক পথে মানুষের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে