,

কাব্য বিলাস নাট্য দলের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : কাব্য বিলাস নাট্য দলের ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম শিশুকিশোর নাট্য দল কাব্য বিলাস গতকাল দলের নিজস্ব মহড়া কক্ষে ঈদপূর্ণমিলনীর আয়োজন করে। ঈদ-উল-আযাহা ছুটির পরে আবার সমাজ সচেতন মূলক-নাটক নিয়ে কাজ করার লক্ষ্যে দলের সবাই একত্রিত করতে এই আয়োজন। মিষ্টি মুখ, কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা মধ্য দিয়ে দলের সদস্যরা পূর-নায় দলে মিলিত হয়।
আগামী অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠিত আর্ন্তজাতিক নাট্য উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় ‘জল-জীবন’ নাটক নিয়ে এ উৎসবে কাব্য বিলাস এর অংশগ্রহণ করবে। দলের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নীপা মোনালিসা জানান, ঈদের পরে দলের সব সদস্য একত্রিত হতে পেরেছে এটা সত্যিই আনন্দের। দিল্লির আর্ন্তজাতিক নাট্য উৎসবে ১২টি দেশের সাথে বাংলাদেশের পক্ষে একমাত্র কাব্য বিলাস নাট্য গোষ্ঠী এ উৎসবে অংশগ্রহণ করছে। এই উৎসবকে কেন্দ্র করে দলের প্রতিটি সদস্যের ভিতর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা হয়েছে। আগামী ৬ অক্টোবর দিল্লির উদ্দেশ্যে আমরা ১৫ সদস্যের দল নিয়ে দেশে ত্যাগ করব বলে আশাবাদি। উৎসবের আগপর্যন্ত ‘জল-জীবন’ নাটকের মহড়া নিয়ে দলের সদস্যরা অনুশীলন করবে।
জল-জীবন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, উৎপল, রায়হান, মামুন, হৃদয়, সুমন, সাগর, কাউসার, পিউলি, স্মৃতি, ইতি, নীপাসহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে