সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির আগেই মহেশের ‘স্পাইডার’ আয় করেছে ১৫০ কোটি রুপি

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘স্পাইডার’। সিনেমাটি পরিচালনা করছেন ব্লকবাস্টার পরিচালক এ আর মুরুগাদোস।

অভিনয় ক্যারিয়ারে প্রথমবার এ ব্লকবাস্টার পরিচালকের সঙ্গে অভিনয় করলেন মহেশ। মুক্তির আগেই সিনেমাটি ১৫৭.৭ কোটি রুপি আয় করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

‘স্পাইডার’ চতুর্থ ভারতের দক্ষিণী সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ১৫৭.৭ কোটি রুপি আয় করেছে। এর আগে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি’, ‘বাহুবলি : দ্য কনক্লুশন’, রজনীকান্তের ‘কাবালি’ সিনেমাটি এই পরিমাণ অর্থ প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে আয় করেছিল।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন মহেশ বাবু ও রাকুল প্রীত সিং। এতে মহেশ বাবু চতুর একজন গোয়েন্দা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। সিনেমার সংগীতায়োজন করছেন জয়রাজ। ৯ সেপ্টেম্বর সিনেমাটির ট্রেইলার মুক্তি পাবে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা