,

ধর্ষকদের সঙ্গে কথা বলতেন না সঞ্জয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তি জীবনে নানা সময়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বেআইনি অস্ত্র রাখার দায়ে জেলও খেটেছেন। সাজার মেয়াদ শেষ করে গত বছর ফেব্রুয়ারিতে কারামুক্তি পান সঞ্জয়।

জেল থেকে ফিরে সঞ্জয়ের প্রথম সিনেমা ভূমি। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের কিছু খারাপ মানুষের হাতে নাজেহাল একটি মেয়ে ও তার বাবার গল্প। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত এ অভিনেতা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে দেন সঞ্জয়। এতে এ অভিনেতা জানান, যখন জানতেন ধর্ষণের দায়ে কেউ জেলে এসেছে তাহলে তার সঙ্গে কথা বলতেন না তিনি।

এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘নারীরা দেবী দুর্গা ও লক্ষ্মীর প্রতীক। তাদের কাছে প্রার্থনা করি, তাহলে পৃথিবীতে তাদের সঙ্গে এ ধরনের আচরণ কেউ কীভাবে করে? তাই আমি যখনভূমি সিনেমায় কাজ করার সুযোগ পাই, অনেক খুশি হয়েছি।’

ধূমপানে আসক্ত সঞ্জয়। তবে খুব শিগগির এ অভ্যাস ত্যাগ করতে চান তিনি। একদিন ধূমপানের সময় বাবা সুনীল দত্তের কাছে ধরা পড়েছিলেন সঞ্জয়। সাক্ষাৎকারে সেই দিনের স্মৃতিচারণ করে এ অভিনেতা বলেন, ‘বাবা আমাকে বাথরুমে ধূমপানরত অবস্থায় ধরে ফেলেছিলেন। তিনি আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে খুব মেরেছিলেন। আমি জানি ধূমপান ছাড়া প্রয়োজন। আমি খুব তাড়াতাড়ি এটি ত্যাগ করার চেষ্টা করব।’

ভূমি সিনেমাটি পরিচালনা করছেন উমাং কুমার। এতে সঞ্জয়ের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অদিতি রাও হায়দারি। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে