,

কসবায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় -আইনমন্ত্রী

Kamal-Kasba Brahmanbaria newsশেখ কামাল উদ্দিন॥ গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কসবা প্রেসক্লাব চত্ত্বরে জাতীয় শোক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর পরিবারের ঘনিষ্ঠতম জননেতা সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট সিরাজুল হকের সুযোগ্য পুত্র আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, “জাতির পিতার শাহাদৎ দিবসে জন্মদিন পালন করে কোলাঙ্গাররা। তিনি বলেন, এটা অভদ্রতা ও রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। তিনি আবেগঘন কন্ঠে জাতির পিতার সাথে মরহুম সিরাজুল হকের ওই সময়ের জুলাই ও আগস্ট মাসের দিনগুলোর কথা স্মৃতিচারণ করতে গিয়ে খন্দকার মোশতাককে মীর জাফরের সাথে তুলনা করেন। তিনি আরো বলেন, আজকের দিনটি বাংলাদেশের জন্য একটি কলংকময় দিন। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে বলেন। তিনি দেশকে নিজের সন্তানের মতো ভালবাসতে সকলকে আহবান জানান।”
মন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কায়সার জীবনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সদস্য এম.জি হাক্কানী। ওই দিন সকালে শোক র‌্যালী ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ৯ জন প্রশিক্ষিত যুবক-যুবতিকে আতœ কর্মসংস্থানের জন্য ৩ লাখ ২৯ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। 
দিবসটি পালনে কসবা পৌরসভার উদ্যোগে পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও তাবারুক বিতরণ করা হয়। তাছাড়া স্থানীয় সিডিসি স্কুল সকাল ৯টায় বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদের আয়োজন করে। স্কুল প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন; সুফী শাহ্ মো. আলমগীর, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, ওডিপি’র চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বাচ্চু ও অভিভাবক মো. শরিফ। 
আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ