সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা বাবর হাসপাতালে

news-image

বিনোদন প্রতিবেদক : অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন একসময়ের দাপুটে অভিনেতা বাবর। গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাজধানীর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হলেও গতকাল তাঁর ফুসফুসে ক্ষত ধরা পড়েছে। তিনি ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।

অভিনেতা বাবরের স্ত্রী লতিফা বাবর বলেন, ‘গত মঙ্গলবার বাসায় হঠাৎ করেই অসুস্থ্ হয়ে পড়েন তিনি। তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসি। গত দুদিন ধরেই তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গতকাল তাঁর ফুসফুসে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এখন দেখা হচ্ছে, কেন এই ক্ষত।’

বাবরের শারীরিক অবস্থার বিষয়ে ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের পরীক্ষায় তাঁর ফুসফুসে যে ক্ষত ধরা পড়েছে, সেটি কিসের সে বিষয়ে আজ পরীক্ষা করে দেখা হবে। আগামীকাল বলতে পারব, আসলে সমস্যাটা কী। এমনিতে তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। ডায়াবেটিস রয়েছে, আবার প্রেসারও বেশি।’

সবার কাছে দোয়া চেয়ে লতিফা বাবার বলেন, ‘বাবর একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এফডিসিতে নিয়মিত না হলেও ঘরে বসে সব সময় চলচ্চিত্রের খবর রাখেন। নিজে চলচ্চিত্র পরিচালনা করার জন্য চেষ্টা করছিলেন। ঘরে বসে চিত্রনাট্য তৈরি করছিলেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন।’

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরের পরিচিতি খল অভিনেতা হিসেবে। তিনি এরই মধ্যে তিন শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে তাকলেও একটু সুস্থবোধ করলেই এফডিসিতে আড্ডা দিতে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা