,

এবার হিরো আলমের সঙ্গে সাবিলা নূর, নায়লা নাঈম

news-image

বিনোদন প্রতিবেদক : নেটদুনিয়ায় আলোচিত হওয়ার মাধ্যমে মিডিয়াতে আসা হিরো আলম এবার পারফর্ম করলেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় মডেল নায়লা নাঈমের সঙ্গে। এয়ারটেল প্রেজেন্টস জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান প্রীতম হাসানের একটি আড়াই মিনিট দৈর্ঘ্যের একটি গানে তাঁদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে।

‘ভাইরাল’ শিরোনামের এই গানের ভিডিওতে আরও দেখা যাবে আরেক জনপ্রিয় মডেল ও অভিনেতা তৌসিফকে। ঈদের দুইদিন পর গত সোমবার রাজধানীর মিরপুরের একটি স্টুডিওতে গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়। খুব শিগগির গানটির মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলোচিতদের ‘আলোচনায় আসা’ নিয়ে গানটি করা হয়েছে। শুটিংয়েও সোশ্যাল মিডিয়ার আলোচিত বা ভাইরাল হওয়া ‘তারকা’দের হাজির করা হয়। গানের বিষয়বস্তু হলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল ‘ব্যক্তি’রা, কীভাবে ভাইরাল হলেন, কেন হলেন এসবই। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে