সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্রো-চ-১৩-৪২৪২) মাইক্রোবাস ও বঙ্গবন্ধু সেতুগামী (ঢাকা-মেট্রো-ট-১৮-০৭১১) ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চার যাত্রী নিহত ও গুরুতর আহত হন আরও ১২ যাত্রী। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুই যাত্রীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ও নিহতরা সিরাজগঞ্জ এবং গাজীপুর জেলার বাসিন্দা। এ ঘটনায় নিহত ট্রাকচালক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে ভুলু (৩২)। এ ঘটনায় অন্যান্য নিহতের মধ্যে দুজন শিশু, ্নএক নারী ও দুজন পুরুষ।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিকেলে বাসাইল লিংক রোডের সামনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চার যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে দুই যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা