সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে আমার প্রকৃত বন্ধু নেই : সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে কারও সঙ্গেই প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠেনি তারকা অভিনেত্রী সানি লিওনের। নেহা ধুপিয়ার সেলিব্রেটি শো ‘নো ফিল্টার নেহা’তে এসে তিনি এই অকপট স্বীকারোক্তি দেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়।

সাবেক পর্নো তারকা সানি ওই শোতে নেহার সঙ্গে অনেক বিষয়েই খোলামেলা কথা বলেন। জানিয়েছেন তার বলিউডে প্রবেশর সময়কার অভিজ্ঞতার কথাও।

সানি বলেন, যখন ইন্ড্রাস্টিতে কাজ করি; তখন অনেকের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে এর বাইরে কিছু নয়।

তিনি বলেন, আমি কোনও সামাজিক ক্লাব বা এরকম অন্য কিছুর সঙ্গে জড়িতও নয়। বলিউডে আমার কোনও ভালো বন্ধুও নেই।

ক্যারিয়ারের শুরুতে কীভাবে বঞ্চণর শিকার হয়েছেন এই অভিনেত্রী সে প্রসঙ্গেও কথা বলেন নেহার সঙ্গে। সানি বলেন, বলিউডের একটা অ্যাওয়ার্ড শোতে আমাকে বয়কট করা হয়।আমার মনে হয় আমাকে নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল ছিল।

তার ভাষায়, আর সেই সময় আমাকে অনেক নারীই পছন্দ করতেন না, যদিও সেটা নিয়ে আমার কোনও অসুবিধা সেদিনও ছিল না এমনকি আজও নেই। তবে অ্যাওয়ার্ড শোতে দীর্ঘ সময় ধরে একভাবে বসে থাকাটা আমার কাছে অস্বস্তিকর ছিল, কেউই আমার সঙ্গে মূল মঞ্চে যেতে চাইছিল না।

তবে পরবর্তীতে অবস্থা পাল্টেছে। জিসম-টুতে অভিনয় দিয়ে বলিউড পা রাখা এ অভিনেত্রী জায়গা করে নিয়েছেন দর্শকদের কাছে। নানা বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অন্য তারকারাও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা