,

‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিণীতি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে দাপুটে! এর বাইরেও তার পরিচিতি কম নয়। সেই ধারাবাহিকতায় আরেকটি অর্জন যোগ হলো বলিউড তারকা পরিণীতি চোপড়ার ক্যারিয়ারে।

২৮ বছর বয়সী পরিণীতিকে এবার অস্ট্রেলিয়ার পর্যটন বিষয়ক ‘ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলে জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়।

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন এই অভিনেত্রী। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সম্মানের! ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধন দৃঢ় করতে কাজ করব।

অবশ্য এটিই প্রথম নয়; এর আগেও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করেছেন পরিণীতি। ২০১৫ সালে শিশু পুত্র ও কন্যার মধ্যে সামঞ্জস্য আনতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প আনে ভারতের নরেন্দ্র মোদি সরকার।

ওই প্রকল্পের ক্যাম্পেনিংয়ে হরিনায়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউডি নায়িকা পরিনীতি চোপড়াকে বেছে নেয় বিজেপি সরকার।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিণীতি অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের সম্পর্ক আরও আন্তরিক করতে ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে।

পরিণীতি শিগগিরই দর্শকদের সামনে হাজির হবেন রোহিত শেটির ‘গোলমাল এগেইন’ নিয়ে। এতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে