,

‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছে বর্ধনবাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান বলেন, ঘটনাস্থলে ওই বাড়ির ভেতরে ছয়টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। কার্টুনে মোড়ানো আইইডি (হাতে তৈরি বোমা) পাওয়া গেছে। সেগুলো নিয়ে কাজ করছে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল। অভিযান এখনো চলছে বলেও তিনি জানান। বাড়ির কাছের পাঁচ শ গজ দূরে র‍্যাবের ব্যারিকেড বসানো আছে।

অভিযানের ঘটনায় গত রাতে দারুস সালাম থানায় মামলা করেন র‍্যাব-৪ এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। ওই মামলায় বাড়ির মালিক ও গলির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে নিহত জঙ্গি আবদুল্লাহ, তাঁর স্ত্রী ও সন্তানদের লাশ নেবেন না বলে জানিয়েছেন আবদুল্লাহর পরিবার। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম বলেছেন, আবদুল্লাহর ভাই মীর আখলাক খোকার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কারও লাশ গ্রহণ করবেন না বলে জানান।

পরিবার লাশ গ্রহণ না করলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য দিয়ে দেওয়া হবে বলেও জানান মো. ফারুকুল আলম।

রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি গত সোমবার দিবাগত রাত থেকে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই বাড়িতে রাসায়নিক বিস্ফোরণ হয়। এতে ওই বাড়িতে থাকা জঙ্গি আবদুল্লাহসহ সাতজন নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে