,

জ্যাকুলিনের সঙ্গে ঘনিষ্ঠ সিদ্ধার্থ, আলিয়ায় দূরত্ব!

news-image

বিনোদন ডেস্ক : প্রথম সিনেমায় জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই বাস্তব জীবনের জুটি ভাবা হয় সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাটকে। দুই তারকার মধ্যে নাকি বোঝাপড়াটাও বেশ ভালোই। তবে এতে কি এবার ভাঙনের সুর বাজল?

হ্যাঁ। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই গুজব রটেছে! তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আর আলিয়ার জায়গাটা দখল করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

সংবাদ প্রতিদিন বলছে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর থেকে ক্যারিয়ারের পথ পৃথক হয়ে গেলেও ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ছিল সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের। কাজের বাইরেও বহুবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বলিউডের ওই জুটিকে। কিন্তু ইদানীং ‘জেন্টলম্যান’ সিদ্ধার্থের জীবনে অন্য নারীর প্রবেশ ঘটেছে।

জ্যাকুলিনের সঙ্গে নাকি দারুণ ভাব হয়েছে সিদ্ধার্থের। নিজের নায়কের সঙ্গে নাকি বেশ সময় কাটাচ্ছেন জ্যাকলিন। দু’জনেই ফিটনেস ফ্রিক। তাই একসঙ্গে জিমে যাওয়াও শুরু করেছেন। আবার লাঞ্চ থেকে ডিনারও একসঙ্গে করার চেষ্টা করছেন। এমনকী, আলিয়ার জন্য সিদ্ধার্থের বাড়ির সামনে যে গাড়ি রাখার জায়গা বরাদ্দ। সেখানে নাকি আজকাল জ্যাকলিনের গাড়ি থাকতেও দেখা যাচ্ছে।

প্রায়ই সিদ্ধার্থের বাড়ি থেকে ভোর তিনটার সময় বের হতে দেখা যাচ্ছে জ্যাকুলিনকে। আর এই জন্য আলিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছে তার ‘বিশেষ বন্ধু’র।

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। করণ জোহরের ‘স্টুডেন্ট’ এই জল্পনায় বেশ ক্ষুব্ধ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কোনও নারী অভিনেত্রীর সঙ্গে একটু বেশি মেলামেশা করা মানেই তার প্রেমে পড়ে যাওয়া নয়। বারবার এমন অভিযোগ শুনতে শুনতে তিনি ক্লান্ত। এমন গুজব থেকে রেহাই চেয়েছেন নায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে