সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় তুর্কি ফার্স্টলেডি

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে ঢাকায় এসেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসেগলু।

আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে বিশেষ এক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাদের স্বাগত জানান।

পরে সকালে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে তুরস্কের ফার্স্টলেডি রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেবেন। তুরস্কের ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখতে কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সফরে তুর্কী প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কক্সবাজার থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে এরদোগানপত্নীর। তারা চলমান রোহিঙ্গা সঙ্কটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করবেন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি একে ‌’গণহত্যা’ বলেও উল্লেখ করেন।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা