সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে ৬জনের মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে ৬ শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার গোকুল নগর গ্রামে লালমিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানান, ওই ফিলিং স্টেশনের পাশে তাবাসুম মটর সার্ভিসিংয়ের জন্য একটি ঘর তৈরি হচ্ছিল। ঘরটির চালায় কাজ করার জন্য শ্রমিকরা একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিল। লোহার ট্রলিটি নেওয়ার সময় সেটি বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পাঁচ জন মারা যান। ভৈরব হাসপাতালে নেয়ার পর অপর শ্রমিককে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর্চাতলা এলাকার বকতর হোসেন (১৮) একই গ্রামের আবুল ফাজেল (৩৫), বিজয়নগর উপজেলার মিরা সানি গ্রামের হাকিম (৫০), ভৈরব উপজেলার কমলপুর এলাকার আউয়াল (২০), একই উপজেলার কালীপুর গ্রামের কাওসার (৩০) ও রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের ছেলে জাকারিয়া (২৫)।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা