,

রোহিঙ্গা পাচারের অভিযোগ: ৮ দালালের সাজা

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফ সীমান্তে রোহিঙ্গা পাচার করার দায়ে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজ সীমান্ত দিয়ে রোহিঙ্গা পাচার, টাকার বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অপরাধে বিজিবি ও পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় ৮ দালালকে আটক করতে সক্ষম হয়।

এরপর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের কক্সবাজার কারাগারে প্রেরণ করার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন খান জানান, আজ টেকনাফ থানা পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা পাচারের দায়ে ৪ দালালকে আটক করা হয়। আটককৃতরা হল, টেকনাফ পৌরসভা কে কে পাড়া এলাকার মৃত বাচা মিয়ার দুই ছেলে মৌলভী ফিরোজ আলম ও ফরিদ আলম। সাবরাং ইউনিয়নের ফতেহআলী পাড়ার আব্দুল আলীর ছেলে সবুজ মিয়া,কুড়াবুইজ্জা পাড়া এলাকার অলি আহমদের ছেলে আব্দুর রহিম।

অপরদিকে একইদিন ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা পাচার করার দায়ে ৪ দালালকে আটক করে। আটককৃতরা হচ্ছে, উখিয়া কুতুপালং এলাকার হাফেজ আব্দুল্লাহর ছেলে মো. আয়াছ, একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হাফেজ আহমদ, টেকনাফ সদরের বরইতলী এলাকার মৃত মো. ছিদ্দিকের ছেলে নুর হাসান,পৌরসভা নাইট্যং পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে সাজু।

পরে আটক দালালদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে