,

মিরপুরের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের জঙ্গি আস্তানায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে। তবে এখনও হতাহতের সংখ্যা এখনও নিশ্চত হওয়া যায়নি।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস, র‍্যাবের বোম্ব ডিজপোজাল ইউনিট, ফরেনসিক টিম রয়েছে ঘটনাস্থলে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে। ভবনের ভেতরে আগুন নেই। তবে ধোঁয়া দেখা যাচ্ছে। রাতে ২টার সময় বিস্ফোরণ হয়েছে এমন তথ্য গুজব।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইজিপি ও র‍্যাব ডিজি। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

এর আগে সকালে ড্রোনের (চালকবিহীন বিমান) মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক দেবাশিস বর্ধন বলেন, ‘আমরা এখন তিনটি ইউনিট নিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে কোনও আগুন আছে কিনা সেটি দেখতে।’ মঙ্গলবার রাতের আগুন রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করেছে র‌্যাব। থেমে থেমে চলছে র‌্যাবের গুলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে