,

মিয়ানমার সরকার সৃষ্ট মানবিক বিপর্যয় শেষ হতে হবে

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে চলমান রোহিঙ্গা বিরোধী অভিযানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

তিনি বলেছেন, রাখাইন রাজ্যে সরকারের হামলায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা অচিরেই শেষ হতে হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তবে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা না বলে একটি স্টেটমেন্ট পড়ে চলে যান।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সমবেদনা দেখাচ্ছে এবং সহযোগিতা করছে। একে ইন্দোনেশিয়া সমর্থন করে।

এর আগে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সফরে আসেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। এরপর তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের মধ্যে আলোচনা হয়।সফর শেষে আজ রাতেই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে