সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেইলারেই খোলামেলা রাই লক্ষ্মী (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার নিয়মিত মুখ রাই লক্ষ্মী। তবে এবার জুলি-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন এ অভিনেত্রী। সিনেমাটি মুক্তির আগে প্রকাশিত হয়েছে এর ট্রেইলার। এতে বেশ খোলামেলাভাবে দেখা গেছে রাই লক্ষ্মীকে।

ইউটিউবে প্রকাশিত ১ মিনিট ২২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেখা গেছে, সিনেমা জগতের পর্দার আড়ালের গল্প। একজন নতুন অভিনেত্রীকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে ও তারকা হতে হলে কী করতে হয় তা তুলে ধরা হয়েছে গল্পে।

সিনেমাটি পরিচালনা করছেন দীপক শিবদাসানি। তবে সবাইকে অবাক করে দিয়েছে এর পরিবেশকের নাম। তিনি আর কেউ নন, বলিউডের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারম্যান পহলাজ নিহালানি। দায়িত্ব থাকা অবস্থায় ‘রক্ষণশীল’ তকমা পাওয়া পহলাজ ভোল পাল্টে কীভাবে এমন একটি সিনেমার পরিবেশক হলেন তা নিয়ে বলিপাড়ায় চলছে জোর সমালোচনা।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জুলি সিনেমার সিক্যুয়েল জুলি-টু। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। এবার থাকছেন রাই লক্ষ্মী। এছাড়া আরো রয়েছেন-রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষান এবং পঙ্কজ ত্রিপাঠি। চলতি বছর ৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন : জুলি-টু সিনেমার ট্রেইলার

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা