সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরতি হজ ফ্লাইট শুরু বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক : হজ শেষে হাজিদের দেশে ফিরিয়ে আনতে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, হজযাত্রী পরিবহনে বিমান নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাশাপাশি ৪০৬ আসনের লিজের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ব্যবহার করছে। হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রা পূর্বে হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে। ১৬৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন । প্রত্যেক হজযাত্রী বিনামূল্যে সর্বাধিক ২টি ব্যাগে ৪৬ কেজি মালামাল আনতে পারবেন। বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ২টি ব্যাগে ৫৬ কেজি মালামাল বহন করতে পারবেন। কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে রাখতে পারবেন হজযাত্রীরা। তবে কোনোভাবেই প্রতি পিস ব্যাগের ওজন ২৩ কেজি এবং বিজনেস ক্লাসে ২৮ কেজির বেশি হতে পারবে না।

প্রত্যেক হাজীর জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে, হাজিরা দেশে ফিরলে তা দেওয়া হবে। হজ যাত্রীরা যেকোনও ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কানও পরিষ্কারক, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এমএল)-এর বেশি তরল পদার্থ হ্যান্ডব্যাগেজে বহন করা যাবে না।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ সংখ্যক (৬৪ হাজার ৮৭৩ জন) হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। তাদের নিরাপদে ফিরেয়ে আনতে বিমানের সব ধরনের প্রস্তুতি রয়েছে। চলতি মৌসুমে বিমানের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন কিন্তু বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজযাত্রী নিয়েছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা