সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভেরিফায়েড পূর্ণিমার ফ্যান পেজ

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পূর্ণিমা ফেসবুকে স্বীকৃতি পেলেন। তার অফিসিয়াল ফ্যান পেজটি গতকাল (সোমবার) ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফায়েড করে দিয়েছে। পূর্ণিমার ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে এ তথ্য জানানো হয়েছে। এখন ফেসবুকে পূর্ণিমার পেজের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।

ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এরমধ্য দিয়ে ফেসবুকে পূর্ণিমা নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা বললেন, ‌‘আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ।’

মাস দেড়েক আগে পূর্ণিমা ফেসবুকের এই পেজটির যুক্ত হয়েছেন। তবে অনেক আগে থেকেই ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ আছে। তিনি এই পেজগুলো নিয়ে আতঙ্কিত ছিলেন। এখন নিজের আসল পেজটি ভেরিফায়েড হওয়ায় অনেকটাই নিশ্চিন্ত। বললেন, ‘সবাইকে অনুরোধ করছি, ফেসবুকে আমার ভুয়া অ্যাকাউন্টগুলো আপনারা এড়িয়ে চলুন।’

পূর্ণিমার ভেরিফায়েড পেজের ফলোয়ার সংখ্যা ২৯ হাজারের মতো। তিনি ছাড়াও রুপালি পর্দার শাকিব খান, অপু বিশ্বাস, মিম, আরেফিন শুভ প্রমুখ তারকাদের ভেরিফায়েড ফ্যানপেজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা