,

ঢাকা উত্তর সিটিতে ৩ সদস্যের প্যানেল মেয়র

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের নতুন মেয়র প্যানেল নির্বাচিত করেছে সরকার। সংস্থাটির নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হওয়ায় তার অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব পালনের জন্য সরকার এ মেয়র প্যানেল নির্বাচন করে।

সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দফতরে পাঠানো এক আদেশে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব (যুগ্মসচিব) দুলাল কৃঞ্চ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ২০ এর (২) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ওসমান গণি ছাড়াও মেয়রের প্যানেলে দ্বিতীয় সদস্য হলেন ডিএনসিসির ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা ও তিন নম্বর সদস্য হলেন ডিএনসিসির সংরক্ষিত ৩১, ৩২ ও ৩৪নং আসনের কাউন্সিলর বেগম আলেয়া সারোয়ার ডেইজি।

মন্ত্রণালয় সূত্র জানায়, সিটি কর্পোরেশন আইন-২০০৯ এর ২০ এর (১) ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের এক মাসের মধ্যেই মেয়র প্যানেল নির্বাচিত করতে হবে। কিন্তু নির্বাচনের দীর্ঘদিন পরও মেয়র প্যানেল নির্বাচন না করায় ও আনিসুল হক অসুস্থ হওয়ার কারণে কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে চলমান রাখতে সরকার এ মেয়র প্যানেল নির্বাচিত করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে