সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে রাখাইনে রোহিঙ্গাদের উপর চলমান অত্যাচার-নির্যাতন বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পর এবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর পেয়েছে রয়টার্স।

গত মাসে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে ঢুকেছেন প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ নির্যাতনের ঘটনা বলে উল্লেখ করেছে রয়টার্স।

চলতি এ সহিংসতা শুরুর পর থেকে মুসলিম দেশগুলোতে ক্ষোভ বাড়ছে, ধীরে ধীরে এ দেশগুলো মিয়ানমারের উপর চাপ বৃদ্ধি করছে। রোহিঙ্গা ইস্যুতে ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

রয়সার্টের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বাকু থেকে বাংলাদেশে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসগলু।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গা নির্যাতনের ঘটনাটিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা