,

ধর্ষণের বিচার দ্রুত করা হবে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সম্প্রতি বাসের ভেতর রূপাকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরপরই দ্রুততার সঙ্গে বিচারকাজ শুরু হবে।’

মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ধর্ষণের মামলা পরিচালিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। মামলাগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বলেন, ‘রূপা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে যে তারা এ ঘটনা ঘটিয়েছে। যে মুহূর্তে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে, তার পরপরই এর বিচারকাজ শুরু হয়ে যাবে। এখন থেকে প্রতিটি ধর্ষণের ঘটনায় মামলা হলেই দ্রুততার সঙ্গে বিচারকাজ সম্পন্ন হবে।’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক। এদিকে বিশ্ববাসীর নজর দেয়া উচিত।’

এবারের ঈদে মানুষের যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবই ভালো ছিল দাবি করে তিনি আরও বলেন, ‘মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে