,

রণবীরের গালে ২৪ থাপ্পর!

news-image

বিনোদন ডেস্ক : একবার, দুবার, তিনবার চারবার…১০বার…২০বার…২৪বার। ওকে ওকে। কারেক্ট শট। পরিচালকের কথা শুনে থামলেন রাজা মুরাদ। অভিনেতার গাল ততক্ষণে নিশ্চয় লাল হয়ে গেছে। তবে চোখে মুখে স্বস্তি। যাক আর চড় খেতে হবে না। এটাই বোধহয় ভাবছিলেন।

কথা বলছি, রণবীর সিংয়ের পদ্মাবতী ছবির শুটিংয়ের। দৃশ্যের প্রয়োজনে সিনিয়র অভিনেতা রাজা মুরাদের হাতে ২৪বার চড় খেতে হয়েছিল রণবীরকে। বিষয়টি সামনে এনেছিল একটি সংবাদমাধ্যম।

এতদিন পরে সেই খবরের পাতাটি টুইটারে পোস্ট করে সত্যতা স্বীকার করে নিলেন রণবীর। রাজা মুরাদ চড় মারছেন রণবীরকে, এই দৃশ্য রয়েছে ছবিতে। শুটিং হচ্ছিল দৃশ্যটির। কিন্তু, কিছুতেই পরিচালক সঞ্জয় লীলা বনসালির সেই দৃশ্যটি পছন্দ হচ্ছিল না। ফলে একের পর এক চড় খেতে হয় রণবীরকে।

এভাবে ২৪ নম্বর চড়টি খাওয়ার পর দৃশ্যটি পছন্দ হয় সঞ্জয়ের।ছবির প্রয়োজনে কোনো কিছু করতে পিছু হটেন না রণবীর। প্রমাণ দিয়েছেন আগেও। পদ্মাবতীর সেটে মাথা ফেটেছিল তাঁর। ছেড়ে চলে যাননি। ওই অবস্থাতেই শুটিং করেছেন। মোট কথা ছবির জন্য নিবেদিত প্রাণ এই অভিনেতা। প্রয়োজনে ২৪বার কেন, তারও বেশিবার চড় খেতে রাজি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে