,

জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান; দারুসসালামে বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের দারুসসালাম থানায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেকোনো সময় মূল অভিযান শুরু হবে।

সোমবার দিবাগত রাত থেকেই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।মঙ্গলবার সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ৬ তলা বাড়ির সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। প্রায় ৭০ থেকে ৮০ জনকে বের করে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। মধ্যরাতে বাড়িটিতে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে আটক দুই জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্য রাতে ঢাকায় এই অভিযান শুরু হয়। ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভেতরে থাকা জঙ্গির নাম আবদুল্লাহ। যাদের সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও আছে। আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। সে জানিয়েছে, সে ভাবছে। ভবনের ভেতরে আবদুল্লাহর সঙ্গে তার পরিবারের আরও সদস্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে