সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারিয়ার ঈদ কাটল শুটিংয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদের মধ্যে দেশের বাইরে ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। ইতালির পথে পথে ক্যামেরার সামনে ‘অ্যাকশন, কাট’ শুনে শুনে সময় কাটছে তাঁর। সেখানে তাঁর নতুন ছবি ইন্সপেক্টর নটি কে-এর শুটিং চলছে।

ইতালির জেনোয়া শহরে শুটিং চলছে এখনো।

ফারিয়া বলেন, ঈদের সময়টা বাংলাদেশে তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব সবাইকে খুব মনে পড়ছে। শুটিং লোকেশন থেকে মুঠোফোনে এই অভিনেত্রী বলেন, ‘সবাইকে মিস করছি। আমাদের দেশে ঈদের আনন্দটা একটা অন্য রকম ব্যাপার। সেই আনন্দ থেকে এবার বঞ্চিত হলাম। যা–ই হোক, কাজ তো করতে হবে।’

তিনি বলেন, ‘যেহেতু আগে থেকে শিডিউল দেওয়া ছিল, তাই কিছুই করার ছিল না। তবে ঈদের দিন আমরা ইউনিটের সবাই মিলে অনেক মজা করেছি।’

ঈদের দিনও কি শুটিং হয়েছে? ফারিয়া বলেন, ‘কিছুটা কাজ হয়েছে। এখানে তো ঈদ বলে কিছু নেই, ঈদের আমেজও নেই।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্মওয়ার্কসের যৌথ প্রযোজনায় গত ২৮ আগস্ট জিৎ ও ফারিয়াকে নিয়ে ছবির শুটিং শুরু হয়।

কেমন হচ্ছে শুটিং? মুঠোফোনে জানতে চাইলে ছবির নায়িকা ফারিয়া বলেন, ‘খুব ভালো হচ্ছে শুটিং। লোকেশন দারুণ! সবকিছু মিলিয়ে ভালো একটা কাজ হবে। বাদশা, বস ২-এর মতো আমাদের দুজনের আরেকটি ধামাকা হবে বলে আশা করছি।’

এই অভিনেত্রী জানান, প্রথম ধাপের শুটিং শেষ করে ১৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এরপর ছবির বাকি কাজ বাংলাদেশ ও ভারতে হবে। ইন্সপেক্টর নটি কে ছবিটি পরিচালনা করছেন ভারতের নির্মাতা অশোক পতি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা