সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড তারকাদের অদ্ভুত অভ্যাসগুলোর কথা

news-image

বইয়ের পোকা ছোটে নবাব। বইয়ের নেশা তাঁকে এতটাই তাড়িয়ে বেড়ায় যে, বাথরুমে একটি লাইব্রেরি অবধি বানিয়ে নিয়েছেন সেফ আলি খান।

হতে পারেন তিনি মিস্টার পারফেকশনিস্ট বা মিস্টার প্যাশনেট। তবে রোজ স্নান করা নাকি আমির খানের না পসন্দ। এমনকী তাঁর এই অভ্যাস নিয়ে নাকি বেজায় রাগ স্ত্রী কিরণের। সংবাদ মাধ্যমকেও সে কথা জানিয়েছিলেন কিরণ।

স্নিকার্স বড় পছন্দ করেন শাহরুখ খান। স্নিকার্স ছাড়া অন্য কোনও জুতো বিশেষ পড়তে দেখা যায় না বলিউডের বেতাজ বাদশাকে। তবে দিনে একবারই জুতো খোলেন শাহরুখ। আর বাকি সব সময়ই তিনি জুতো পরে থাকেন।

ডেন্টাল কিট্স নিয়ে ঘোরাফেরা করেন আয়ুস্মান খুরানা।

শুধু চুম্বন দৃশ্য নয়। যে কোনও শটের আগে একবার টুক করে দাঁত মেজে নেন এই অভিনেতা।

সব কথাতেই টাচ উড বলার এক অদ্ভুত অভ্যাস রয়েছে ববি দেবলের। ববি যাই বলেন তার আগে একবার কাঠ স্পর্শ করা তাঁর কাছে ভয়ানক জরুরি।

একটু চিন্তা হলে যে কোনও মানুষকে নখ কাটতে দেখা যায়। তবে করিনা কপূরকে বেশির ভাগ সময়েই নখ কাটতে দেখা যায়। মিডিয়ার নজর থেকে আড়াল করার চেষ্টা করলেও সকলেরই নজরে এসেছে করিনার এই বদ অভ্যাস।

প্রেস কনফারেন্স হোক বা কারও সঙ্গে কথা বলা, যাই হোক না কেন, জন আব্রাহাম সব সময় পা নাড়াতেই থাকেন। পা নাড়ানোর এমন অভ্যাস নিয়ে জনের বন্ধু-বান্ধব থেকে পরিবার সকলের আপত্তি।

বদ্ধ স্নানাগারে স্নান করতে ঘোর আপত্তি সুস্মিতা সেনের। তাই বাড়ির খোলা টেরেসেই বানিয়ে নিয়েছেন বাথটব। আর সেখানেই স্নান করেন সুস্মিতা সেন।

একটা নয়, এক হাতে দু-দুটো ঘড়ি পড়তে পছন্দ করেন বিগ বি। একটি ঘড়িতে থাকে ভারতীয় সময়, আরেকটিতে যেখানে যাচ্ছেন সেখানকার সময়। আবার এক সঙ্গে দুই হাত দিয়েই লিখতে পছন্দ করেন অমিতাভ বচ্চন।

প্রাতঃকৃত্য সারার সময় জিতেন্দ্রর একটি করে পেপে চাইই চাই। বাথরুমে ঢোকার সময় পেপেটি না পেলে বেজায় চটে যান জিতেন্দ্র।

প্রত্যেক ১৫ মিনিট অন্তর নিজের পা ধুয়ে থাকেন সানি লিওন। তাঁর এহেন অভ্যাসে সমস্যায় পড়তে হয়েছিল জিসম ২-এর পরিচালককে। শুটিং অবধি পিছিয়ে দিতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা