,

বাংলাদেশের বসতবাড়িতে মিয়ানমারের গুলি, সতর্ক বিজিবি

news-image

নিউজ ডেস্ক : সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উদ্দ্যেশ্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছুড়ছে। এসব গুলি বাংলাদেশের অভ্যন্তরে বসতবাড়িতে এসেও পড়ছে।

রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মিয়ানমারের হেলিকপ্টার তিন দফায় আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ জানানোর এক দিনের মাথায় সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছোড়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

গুলিবর্ষণের পরপরই সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

সূত্রের দাবি, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ করলে বাংলাদেশের অভ্যন্তরে কয়েক রাউন্ড গুলি পড়ে। এর মধ্যে তিন রাউন্ড গুলি তুমব্রুর পশ্চিমকুল ১নং ওয়ার্ডের আবদুল করিম সওদাগরের টিনের চাল ভেদ করে ঘরে পড়ে। গোলাগুলির ঘটনায় স্থানীয় বাজার ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, তুমব্রু বাজারে গুলি এসে পড়ায় স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আমরা কয়েকটি গুলি উদ্ধার করে স্থানীয় বিজিবি ক্যাম্পে জমা দিয়েছি।

ঘুমধুম এলাকার আবদুর রহিমও একই কথা জানান। বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান বলেন, স্থানীয়রা এক রাউন্ড গুলি উদ্ধার করে আমাদের ক্যাম্পে দিয়ে গেছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর পর থেকে সীমান্তে বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে