সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের বাঁচাবার জন্য যুদ্ধ ঘোষণা করতে হবে: ওমর সানি

news-image

বিনোদন ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে সরগরম সারা বাংলাদেশ। সর্বসাধারণের ভেতর এ বিষয়ে চলছে কথা চালাচালি। বাদ যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জ্যৈষ্ঠ অভিনেতারাও। যেমন ওমর সানি। তিনি মায়ানমারের অং সাং সুচির সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি রোহিঙ্গা ইস্যুতে ধিক্কার জানিয়েছেন সুচিকে।

ওমর সানি লিখেছেন: ‘প্রথমেই শুরু করি হিটলারকে দিয়ে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে হিটলার কিন্তু লাশের বিভৎষতা বীভৎসতা দেখা যায়নি। তারপর আসেন লেলিন, মুসলীনি মাঝখানে পৃথিবীতে আরও অনেকের নামই এসেছে। পাকিস্তানের জুলফিকার আলী ভূট্টু তার বীভৎসতা আমরা ছবিতে দেখেছি এবং বাস্তবেও অনেকে দেখেছেন। আপনারা আমার সাথে একমত হবেন কি না, তা আমি জানি না। আমার জানা মতে সবার আগে হত্যা, নিশংসতা, বিভৎষতায় সব চেয়ে এগিয়ে আছেন সুচি। বিশ্ব মুসলিম এবং অন্য ধর্মের সবাই এই রোহিঙ্গাদের বাঁচাবার জন্য জিহাদী যুদ্ধ বলেন, বিবেকের যুদ্ধ বলেন, মানবতার যুদ্ধ বলেন সব যুদ্ধ ঘোষনা করতে হবে। আমরা তখনই হাসব, যখন এই জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হবে। হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই বীভৎস মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করুন। আজকের এই ঈদের আনন্দের দিনে এই ফরিয়াদ জানাই আপনার কাছে। ধিক্কার ধিক্কার ধিক্কার জানাই এই মানব হত্যাকারী রক্ত পিপাসু সুচিকে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা