,

অন্তরঙ্গ দৃশ্যে নিধির নিষেধাজ্ঞা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের নবাগত অভিনেত্রী নিধি আগরওয়াল। ছোটবেলা থেকেই টেলিভিশন দেখতে পছন্দ করতেন। ঘুম থেকে উঠে এবং স্কুল থেকে ফিরে টিভি দেখতে বসতেন। আর স্বপ্ন দেখতেন একদিন তাকেও টেলিভিশনে দেখানো হবে।

সময় গড়ানোর সঙ্গে নিধির সেই স্বপ্নটা আরো বড় হতে থাকে। শুরু করেন মডেলিং। এক সময় নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে স্বপ্নটা ধরা দেয়। টাইগার শ্রফের বিপরীতে মুন্না মাইকেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে নিধির।

বলিউড সিনেমায় এখন প্রায়ই অন্তরঙ্গ ও চুম্বন দৃশ্য দেখা যায়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি অস্বস্তিবোধ করি এমন কোনো কাজ কখনোই করিনি। দেখা যাক, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আমার সামনে আসে কিনা- তখন সিদ্ধান্ত নেব।’

তিনি আরো বলেন, ‘আপনাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনি ৬০ অথবা ৭০ এর দশকে আটকে থাকতে পারবেন না। আমার মনে হয় সেই সময়ও মানুষ একটু খোলা মনের ছিল। এখন মানুষ কিছুটা রক্ষণশীল হয়ে গেছে।’

‘মুন্না মাইকেল’ পরিচালনা করেছেন সাব্বির খান। টাইগার-নিধি ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। গত ২১ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে