সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : সাঈদ খোকন

news-image

নিউজ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠের সামনে থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

ইতিমধ্যে কোরবানির বর্জ্য অপসারণে বেঁধে দেওয়া সময় অনুযায়ী কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

সাঈদ খোকন বলেন, “আমরা বর্জ্য অপসারণ শুরু করলাম। ২৪ ঘণ্টার মধ্যেই উভয় সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করবে। এ জন্য ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। ” পশু জবাই করার নির্ধারিত স্থান সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “রাজধানীতে যে পরিমাণ পশু কোরবানি হয়, সে তুলনায় এ স্থান অপ্রতুল। পাশাপাশি নগরবাসীও বাড়ির নিচে কোরবানি করতে পছন্দ করেন। তবে আমরা আশা রাখি আগামীতে নির্ধারিত স্থানে আসার হার বাড়বে। ”

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা