,

পরস্পর সম্প্রীতি গড়ে তোলার আহ্বান ফখরুলের

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশ ও সারা বিশ্বের মুসলমানসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আর দুর হোক মানুষের কষ্ট, বিশেষ করে বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক। হিংসা বিদ্বেষ ভুলে ত্যাগের মহিমাকে সামনে রেখে সকলের পরস্পর ভাতৃত্ব-সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলে বাংলাদেশকে শান্তিময় গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার আহ্বানও করেন তিনি।

শনিবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে মির্জা ফখরুল এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পৌরমেয়র মির্জা ফয়সল আমীনসহ ২০ সহস্রাধিক মানুষ নামাজে অংশ নেয়। ঈমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে