সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চে ওঠার সময় নদীতে, ফায়ার সার্ভিস কর্মীর দক্ষতায় প্রাণে বাঁচলেন আসমা

news-image

নিউজ ডেস্ক : লঞ্চে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান আসমা। ইতোমধ্যে ডুবে বেশকিছুটা দূরে চলে গেছেন। সাথে স্বামী সন্তান ছিল। তারা ঠিক ছিলেন। আসমা পড়ে যাওয়ার সাথে সাথেই লঞ্চঘাটে থাকা ফায়ার সার্ভিসের কর্মী আনোয়ার ও ভবেশ চন্দ্র সরকার ঝাপিয়ে পড়েন নদীতে। প্রায় ২০ থেকে ৩০ ফিট দূর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে স্বামী লিটন হোসেন ও ছয় মাসের ছেলে শিশু সন্তানকে নিয়ে ঈদ করতে মাগুরা জেলার বিনোদপুর গ্রামে যাচ্ছিলেন আসমা বেগম। লোকাল বাসে করে ঢাকা থেকে পাটুরিয়া লঞ্চঘাট এসে লঞ্চে উঠার সময় এ ঘটনা ঘটে।

আসমা বলেন, তারাহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে পড়ে যাই নদীতে। এসময় আমার ছয় মাসের ছেলে তার বাবার কোলে ছিল। আমি সাঁতারও জানি না।

ভেবেছিলাম হয়তো আর বাঁচবো না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া তিনি আমাকে রক্ষা করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের কাছেও আমি চিরকৃতজ্ঞ বলে জানান আসমা।
আসমার স্বামী লিটন জানান, নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। চাকরি থেকে দেরিতে ছুটি পাওয়ার কারণে দেরিতেই বাড়ি ফেরা। তবে সরকার ও স্থানীয় প্রশাসন লঞ্চঘাট এলাকায় ফায়ার সার্ভিসের এমন একটি টিম রাত-দিন বহাল থাকায় প্রাণে বেঁচে যায় আসমা। এসময় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফায়ার সার্ভিসের কর্মী আনোয়ার হোসেন বলেন, ওই নারী নদীতে পড়ে যাওয়ার পর আমার সঙ্গে সঙ্গে সহকর্মী ভবেশও নদীতে ঝাপিয়ে পড়েন। পরে তার ভেসে থাকা ওড়না ও বোরকা শনাক্ত করে নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা