,

রূপার বোনকে চাকরির আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার রূপার বোন পপিকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার রূপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়িতে গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজিত এক শোকসভায় তিনি এ আশ্বাস দেন।

নাসিম বলেন, গ্রেপ্তার করা অপরাধীদের দেশের আইনানুযায়ী এমন বিচার করা হবে, যেন এই দেশে আর কোনো মেয়ের প্রাণ অকালে ঝরে না যায়। তিনি এ রকম একটি জঘন্য হত্যা মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের এই বিষয়ে লেখালেখি অব্যাহত রাখার জন্যও বলেন।

মোহাম্মদ নাসিম সভা চলাকালে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বলে মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলেও ঘোষণা দেন। তিনি বলেন, ‘রূপা নেই, তাঁর বোন পপি আছেন। তাঁরা দুজন কষ্ট করে লেখাপড়া করেছেন। পপিকে তাঁর যোগ্যতানুযায়ী চাকরি দেওয়া হবে। ঈদের পরই তিনি নতুন চাকরিতে যোগদান করবেন।’

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ম ম আমজাদ হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহম্মেদ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, হোসনেয়ারা পারভিন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু প্রমুখ।

সমাবেশের আগে স্বাস্থ্যমন্ত্রী নিহত রূপার পরিবারের খোঁজখবর নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি রূপার মা হাছনাহেনা বানুর হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় সাংসদ ৫০ হাজার টাকা, জেলা প্রশাসক ২৫ হাজার টাকা, তাড়াশ উপজেলা পরিষদ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে