,

বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পশু কোরবানির উদ্যোগ প্রতিমন্ত্রী পলকের

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় বন্যার্তদের জন্য সিংড়া পৌরসভার ১১ টি আশ্রয় কেন্দ্রের ৫ শতাধিক শিশুকে নতুন জামা দিয়েছেন।

অন্যদিকে ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বানভাসী শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিমন্ত্রী নিজে প্রত্যেকটি কেন্দ্র ঘুরে ঘুরে অসহায় বন্যার্ত এসব পরিবারের পাশে দাঁড়ান। তাদের সাথে কথা বলেন। শিশুরা তাদের প্রিয় নাম পলককে কাছে পেয়ে ধন্য হয়।

ইতোমধ্যে প্রতিমন্ত্রী বন্যার্তদের মাঝে ঈদ উপলক্ষে লাচ্ছা, সেমাই, চিনি, দুধ, চাল বিতরণ করেছেন।

উল্লেখ্য, সিংড়ায় এবারের ভয়াবহ বন্যায় গৃহহীন অনেক পরিবার। এখনো ২৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষ রয়েছে। এর মধ্যে পৌরসভায় রয়েছে ১১ টি আশ্রয় কেন্দ্র। কোরবানির মাংস এবং ঈদ আনন্দ থেকে যাতে বানভাসীরা বঞ্চিত না হয় সে জন্য সব রকম উদ্যোগ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

ইতোমধ্যে সিংড়ার ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে। ঈদের দিন ওইসব আশ্রয় কেন্দ্রগুলোতে পশু কোরবানি করা হবে। যাতে সমাজের অন্যান্য মানুষদের মতো তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে