সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুরে ট্রেনযাত্রায় বিলম্ব

news-image

নিজস্ব প্রতিবেদক : কমলাপুরে ঈদের আগের দিন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে অসংখ্য যাত্রী ট্রেনে চড়ার জন্য ভিড় করেন। যাত্রীদের বাড়তি চাপের সঙ্গে যোগ হয়েছে ট্রেনের বিলম্বের সমস্যা।

আজ শুক্রবার সকাল থেকেই কমলাপওরে দেখা যায়, প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হলেও আসন আর দাঁড়ানোর জায়গা পূর্ণ হতে সময় লাগছে না। বেশিরভাগ ট্রেনের ছাদেও পা ফেলার জায়গা নেই।

উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন দেরি করে ছাড়ায় ভোগান্তি হয়েছে ঘরমুখো মানুষের। নীলসাগর এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৮টায়। কিন্তু সেটি ছেড়ে গেছে আড়াই ঘণ্টা দেরিতে।

খুলনার সুন্দরবন এক্সপ্রেস ৭টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় ৯টা ২০ মিনিটে। রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টার বদলে কমলাপুর ছাড়ে ৭টা ৫ মিনিটে।

দেওয়ানগঞ্জগামী ঈদের বিশেষ ট্রেনটি ছাড়ার কথা সকাল পৌনে ৯টায়। ৫০ মিনিট দেরি করে ট্রেনটি ছেড়ে যায় সকাল ৯টা ৩৫ মিনিটে।

রংপুর এক্সপ্রেস ৯টায় ছাড়ার কথা থাকলেও কমলাপুরে আসতেই বেজে যায় ১০টা। দিনাজপুরের একতা এক্সপ্রেস সকাল ১০টায় রওনা হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টা পর্যন্ত সেটি ছাড়েনি।

শুক্রবার ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর থেকে ৫৩টি ট্রেন ছেড়ে যাবে বলে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান। তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কয়েকটি ট্রেন দেরি করেছে। ‘

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা