,

আগে মনের পশুকে জবাই করতে হবে : শবনম বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের কোরবানির ঈদ আমার অন্যরকম। এ ঈদে আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ফলে যারপর নাই আমি খুশি।

ঈদের দিন সাধারণত বাইরে বের হই না। বাসায় আড্ডা দেই। ঘরে থাকতেই আমার বেশি ভালো লাগে। আত্মীয়-স্বজনরা আসে, তাদের সঙ্গে আড্ডা মারি। মেহমানদারি করি।

তবে এবার ঈদে মায়ের রান্নায় সাহায্য করব। বোনের বাচ্চাদের সঙ্গে সময় কাটাব। পরে দুটি ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাব। দর্শকদের সঙ্গে বসে ছবি দেখার পরিকল্পনা আছে। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে যাব।

বাসায় এখন কোরবানির গরু কেনার পরিকল্পনা হচ্ছে। বিষয়টি দারুণ এনজয় করছি। ঈদের দিন কোরবানির বিষয়টি আমার কাছে দারুণ লাগে।

তবে আমি পশু কোরবানির চেয়ে কাজী নজরুল ইসলামের কথার সঙ্গে একমত। মনের পশুকে আগে জবাই করতে হবে। এতে পৃথিবীটা আরও সুন্দর হবে।

এবার আনন্দে কাটলেও বানবাসি মানুষের কথা ভেবে খারাপ লাগবে। তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। সাধ্য থাকলে আরও করতাম। সবাইকে ঈদের শুভেচ্ছা। হলে গিয়ে আমার দুটি ছবি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে