বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে সবচাইতে বড় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর গ্রামসহ ১১টি গ্রামে মাওলানা ইসহাক (রাঃ) অনুসারীরা স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।