,

‘জুলি টু’তে উষ্ণতা ছড়াবেন লক্ষ্মী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেই নজর কেড়েছেন লক্ষ্মী রাই। ‘জুলি টু’ সিনেমায় আবেদনময়ী এক রূপে নিজেকে তুলে ধরেছেন তিনি।

২০০৪ সালে ‘জুলি’তে বেশ সাহসী অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। সেই সিনেমারই সিক্যুয়েল ‘জুলি টু’। এতেই নতুন করে চেনা যাবে লক্ষ্মীকে।

সঞ্জয় কাপুর, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলেন ‘জুলি’তে। কিন্তু নেহার বোল্ড এবং সাহসী দৃশ্যের জন্যই শিরোনামে এসেছিল সিনেমাটি। এবার ‘জুলি টু’-এর টিজার মুক্তি পেল। তা নিয়েই এখন চলছে আলোচনা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’। পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথম বার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী

ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি।

বলিউডে প্রথম ধাপেই তার সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন রাই।

তবে টিজার দেখে দর্শকদের বোঝার উপায় নেই যে, ছবিতে আর কোন অভিনেতাকে দেখা যাবে। আপাতত, নায়িকার শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।

সিনেমা জগতের অনেক অজানা গল্প নিয়েই সিনেমার মূল কাহিনী। এছাড়াও থাকবে রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের কথাও। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জুলি টু’।

https://youtu.be/SuVNUlT56v0?t=39

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে