,

হৃতিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : যাঁরা মনে করেছেন যে হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের যাবতীয় সমস্যা শেষ হয়ে গেছে, তাঁরা আসলে ভুল ভেবেছেন! কারণ এই সমস্যা সমাধান হতে পারে বলে মনেই হচ্ছে না, অন্তত কঙ্গনা রানাওয়াতের হাবভাব দেখে তো তাইই মনে হচ্ছে! বিতর্ক উস্কে জনসমক্ষে হৃতিককে এই কাজ করতে বললেন কঙ্গনা।

হৃতিকের সঙ্গে সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিতর্কের আগুনে ফের একবার ঘি ঢাললেন কঙ্গনা। তিনি এবার দাবি করেছেন গোটা ঘটনার জন্য হৃতিকের উচিৎ কঙ্গনার কাছে প্রকাশ্যে ‘ক্ষমা’ চাওয়া। তাও আবার জনসমক্ষে চাইতে হবে ক্ষমা। রজত শর্মা সঞ্চালিত বিখ্যাত শো ‘আপ কী আদালত’ -এর একটি পর্বে কঙ্গনা হৃতিক সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন,’ ওঁকে এখানে ডাকুন , জিজ্ঞেস করুন প্রতিটি প্রশ্ন। কারণ আমি একা নোটিশ পাঠাইনি। ‘

এছাড়াও তিনি বলেন, গোটা বিতর্কের জন্য় প্রচণ্ড অসম্মান সহ্য করেছেন তিনি। অনেক দিন এরকমও কেটেছে যে কঙ্গনা সারা রাত ধরে কান্নাকাটি করেছেন। কঙ্গনার অভিযোগ এই ঘটনা নিয়ে তিনি মানসিক সমস্যায় ভুগেছেন।

কঙ্গনা অনুষ্ঠানে এই সমস্ত তথ্য জানাবার পাশপাশি দাবি করেছেন , গোটা ঘটনায় কঙ্গনাকে ভুয়া ইমেল পাঠিয়ে হেনস্থার জন্য তথা তাঁর প্রতি দুর্ব্যবহারের জন্য হৃতিক যেন তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। তবে গোপনে নয় জনসমক্ষে হৃতিককে ক্ষমা চাওয়ার দাবি জানালেন কঙ্গনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে