,

বৃষ্টির পরই কমল গরুর দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : রামপুরার আকাশ গরু কিনতে আজ বৃহস্পতিবার সকাল আটটায় আসেন আফতাবনগর হাটে। এসে দেখেন, গরুর বাজার বেশ চড়া। পুরো হাট ঘুরে দেখতে থাকেন তিনি। এর মধ্যেই ১০টার দিকে শুরু হয় বৃষ্টি।

আকাশ দেখলেন, বৃষ্টি শুরু হওয়ার পর বাজারে গরুর দাম বেশ কমে গেল। দুপুর সাড়ে ১২টা নাগাদ ৫৪ হাজার টাকায় একটি দেশি গরু কিনলেন তিনি। আকাশ বললেন, সকালে বাজার অনেক চড়া ছিল। এখন দাম কিছুটা কমেছে। গরু কিনে তাই খুব খুশি।

সরেজমিনে আফতাবনগর গরুর হাটে দেখা গেল, প্রচুর গরু বেচাকেনা হচ্ছে। রাস্তার দুপাশ দিয়ে গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা, অধিকাংশ গরুই ছোট আকারের দেশি গরু।

বিক্রেতারা জানালেন, এবারে দেশি গরুর বেচাকেনা অনেক বেশি। ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে দেশি জাতের ছোট গরু বিক্রি বেশি।

আফতাবনগর হাটের একজন কর্মী মো. সাগর জানান, বেচাকেনা অনেক বেড়েছে। ক্রেতারা আজ আসছেন। দামও বেশ নাগালের মধ্যে। তবে দেশি ছোট জাতের গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

সাগর আরও জানান, কাল শুক্রবার শেষ দিন। বাজারে পর্যাপ্ত গরু আছে, সময় যত গড়াবে, বেচাকেনা তত বাড়বে।

গরু বিক্রেতা আবদুর রহিম জানান, বৃষ্টির কারণে দাম একটু কমে গিয়েছে। তবে বৃষ্টি কমে গেলে বাজার অনেক চড়া হবে বলে আশা করছেন তিনি।

হাট ঘুরে দেখা গেল, সারি বেঁধে হাটে আসছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে মুখর আফতাবনগর হাট। বাজার পুরোপুরি জমে উঠেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে