সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ওসির ১০ বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুর ইলামের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় বাকি ৬ আসামিকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রণয় কুমার দাশ এ রায় দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. খাইরুল কবির রুমেল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর থানা পুলিশের সাবেক উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এবং বিএনপি কর্মী শাহিন মিয়া ও শাহজাহান মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ তাহিরপুর উপজেলার হাজী জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে হত্যা করা হয়। ঘটনার তিনদিন পর নিহতের মা আমিরুননেছা বাদী হয়ে তৎকালিন ওসি, উপ-পরিদর্শকসহ চার বিএনপি নেতাকর্মীকে আসামি করে সুনামগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা