সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণি এবারও এফডিসিতে কোরবানি দিবেন

news-image

অনলাইন প্রতিবেদক : পরীমণি। হালের অন্যতম আলোচিত অভিনেত্রী। রুপালি জগতে নাম লেখানোর আগেই আলোচনায় চলে আসেন এ লাস্যময়ী। গত তিন বছরে বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকবার তার নাম উচ্চারিত হয় মিডিয়া পাড়ায়। এগুলোর মধ্যে অন্যতম ছিল গত বছর এফডিসিতে কোরবানি দেওয়া। ঈদের দিন গরু কিনে সরাসরি চলে যান এফডিসিতে। সেখানেই ব্যবস্থা করেন গরু কোরবানির। এরপর এফডিসিতে অবস্থানরত কলাকুশলী যারা কোরবানি দিতে অসমর্থ তাদের মাঝে বিলিয়ে দেন গোশত। এবারও সেই ধারাবাহিকতা বিরাজমান।

তবে একটি নয় এবার দুটি গরু কোরবানি হবে এফডিসিতে। ইতোমধ্যে হাট থেকে কেনা হয়েছে গরু দুটি। বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এফডিসি আমার দ্বিতীয় পরিবার। কখনও একে ভিন্ন কোনও প্রতিষ্ঠান মনে করিনি। বরাবরই আপন মনে হয়েছে একে। আমার নিজের পরিবারের প্রতি যে রকম দরদ, ঠিক ততটাই এফডিসি পরিবারের প্রতি রয়েছে। দোয়া করবেন, আমি যেন এই মহৎ কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারি।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও