,

ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই : আইজিপি

news-image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। তবে সব ধরণের হুমকি মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যাত্রী নিরাপত্তা ও পরিবহনের নিরাপত্তা ঠিক মতো দিচ্ছি। কোথাও কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির খবর পাওয়া যায়নি।
নিরাপত্তার পাশাপাশি যানজটে পড়ে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা আমরা করেছি।

এ কে এম শহীদুল হক বলেন, রাস্তায় বড় কোনো সমস্যা নেই, কোথাও যানজট নেই। মানুষের যে ভোগান্তি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকবে-সে ধরণের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আমরা সকলে মিলে কাজ করছি। আশাকরি, আগামী দুইদিনও সমস্যা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআই মো. আতিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে